News Trends of India

বিজেপি প্রার্থী সুভাষ পাত্রের অভিনব প্রচার

Share:
বিজেপি প্রার্থী সুভাষ পাত্রের অভিনব প্রচার

NTOI ডেস্ক, পূর্ববর্ধমান : নির্বাচনী প্রচারের সূচনা আগেই করেছিলেন, আর সেই ধারাবাহিকতাতেই কর্মী সম্মেলনের আয়োজন করলেন বিজেপি প্রার্থী সুভাষ পাত্র। রায়না ২ ব্লকের বড় বৈনান এলাকায় এই সম্মেলনে দলীয় কর্মী ও নেতৃত্বদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কর্মসূচির শুরুতেই তিনি ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখার্জী এবং দীনদয়াল উপাধ্যায়-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন।


দলীয় সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেছিলেন প্রার্থী। আজকের কর্মী সম্মেলন সেই প্রচারকে আরও জোরদার করার লক্ষ্যে আয়োজন করা হয়।
এদিন উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে সুভাষ পাত্র আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিজেপির জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Bidyit

Bidyit

বিজেপি প্রার্থী সুভাষ পাত্রের অভিনব প্রচার